উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

শিলিগুড়িতে ক্রিকেট মাঠে পুলওয়ামার শহিদের প্রতি শ্রদ্ধ্যাঞ্জলি জ্ঞাপন করল খেলোয়াড়রা

প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি)  । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৬ই ফেব্রুয়ারি, ২০১৯: পুলওয়ামার শহিদের প্রতি শ্রদ্ধ্যাঞ্জলির চিত্র আজ ক্রিকেট মাঠেও দেখা গেল। এস.এম.কে.পি পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লীগের খেলা শুরু হওয়ার আগে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অ্যান্ড প্লেয়ারস ওয়েলফেয়ার অরগানাইজেশন (এস.সি.এল.পি.ডাব্লু.ও) এর উদ্যোগে উপস্থিত সমস্ত খেলোয়াড়, আম্পায়ার ও স্কোরার কালো ব্যাজ পড়ে নীরবতা পালনের মাধ্যমে কাশ্মীরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে। এখানেই থেমে থাকেনি এস.সি.এল.পি.ডাব্লু.ও। সন্ধ্যায় সংগঠনের সদস্যরা নিজেরাও পুলওয়ামার শহিদের প্রতি শ্রদ্ধ্যাঞ্জলি অর্পণ করেন।

ছবি: প্রণব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *