উত্তরবঙ্গশিলিগুড়ি

শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরে শহিদ হওয়া জওয়ানদের প্রথি শ্রদ্ধাজ্ঞাপন

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি)  । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৫ই ফেব্রুয়ারি, ২০১৯: শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের ব্যাটালিয়নের কনভয়ে নৃশংস হামলায় শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শিলিগুড়ির হাসমি চকে। এই হামলায় মৃত্যুবরণ করেছে ৪৪ জন বীর জওয়ান। ইতিমধ্যেই দেশ জুড়ে শোকে মুঝ্যমান হয়ে আছে সকলেই। শিলিগুড়ি জার্নালিষ্টস ক্লাবের শহীদদের প্রতি অনন্ত শ্রদ্ধায় হাজির হয়েছিল শিলিগুড়ির আম নাগরিক সহ বেশ কিছু বিশিষ্ট ব্যাক্তিগন।  সকলেই মোমবাতি জ্বালিয়ে শহিদদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। এই কর্মসূচিতে শিলিগুড়ি জার্নালিষ্টস ক্লাবের পক্ষে থেকে সকল শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানানো হয়।

ছবি: শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *