আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীশিল্প ও সংস্কৃতি

ফালাকাটায় অনুষ্ঠিত হল মুজনাই নদী উৎসব ২০১৯

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে জানুয়ারি, ২০১৯: পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ফালাকাটা আঞ্চলিক কমিটির ব্যাবস্থাপনায় ফালাকাটা মুজনাই নদী উৎসব ২০১৯ অনুষ্ঠিত হলো ফালাকাটা সুভাষ পাঠাগারে। এদিন সকাল থেকে নানান প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সফল প্রতিযোগিদের শংসাপত্র দেওয়া হয়। এখান থেকে যারা সফল হবে তারা প্রত্যেকে জেলাস্তরিয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ফালাকাটা আঞ্চলিক কমিটির সহ সভাপতি দেবব্রত দাশগুপ্ত বলেন, সুস্থ সংস্কৃতির পক্ষে এই অঞ্চলের ছেলে মেয়েদের প্রতিভা বিকাশের লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *