উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

জলপাইগুড়ি ক্রিকেট লীগে ময়নাগুড়ি ৮ উইকেটে হারাল জুনিয়র ক্রিকেট অ্যাকাডেমীকে

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২২শে ডিসেম্বর, ২০১৮: জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ জেলা ক্রিকেট লিগের ম্যাচে গতকাল পরস্পর মুখোমুখি হয়েছিল ময়নাগুড়ি ক্রিকেট অ্যাকাডেমী এবং জুনিয়র ইয়ং ক্রিকেট অ্যাকাডেমী। প্রথমে টসে জিতে জুনিয়র ইয়ং ক্রিকেট অ্যাকাডেমী ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা সব উইকেট হাড়িয়ে ৩৩.৩ ওভারে ৯৬ রান করে। জুনিয়র ইয়ং ক্রিকেট অ্যাকাডেমী এর হয়ে একমাত্র রান করে প্রমিত দাস (১৯)।ময়নাগুড়ি ক্রিকেট অ্যাকাডেমীর হয়ে প্রবীর সূত্রধর ৫টি উইকেট দখল করে। জবাবে ময়নাগুড়ি ক্রিকেট অ্যাকাডেমী ব্যাট করতে নেমে ১৩.২ ওভারে ২ উইকেটে জেতার জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয়। ময়নাগুড়ি ক্রিকেট অ্যাকাডেমীর হয়ে ভাল রান করে ভাস্কর মণ্ডল (৪৮)। অন্যদিকে, জুনিয়র ইয়ং ক্রিকেট অ্যাকাডেমীর হয়ে মাত্র ১টি উইকেট নেয় কৌস্তভ দাস। ময়নাগুড়ি ক্রিকেট অ্যাকাডেমী ৮ উইকেটে জয় লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *