উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট এর তৃতীয় দিনে জয়ী বাঘাযতীন এবং অগ্রগামী

প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩১শে অক্টোবর ২০১৮: শিলিগুড়িতে আয়োজিত সিদ্ধি চরণ সরকার উইনার্স রানিং ট্রফি এবং মঞ্জুরানী মজুমদার রানার্স  ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের দুটি ম্যাচে জয়ী হল বাঘাযতীন এথলেটিক ক্লাব এবং শিলিগুড়ি অগ্রগামী সংঘ।

তৃতীয় দিনের প্রথম খেলায় পরস্পর মুখোমুখি হয় শিলিগুড়ি বাঘাযতীন এথলেটিক ক্লাব এবং শিলিগুড়ি জাগরণী সংঘ।  টস এ জিতে বাঘাযতীন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে তারা ২২১ রান তোলে।  বাঘাযতীনের হয়ে ব্যাট হাতে ভালো প্রদর্শন করেন অনিক নন্দী। অনিক ৮৭ নট আউট এবং সাম্যজিৎ এর ৬৭ রান এর দৌলতে রানের পাহাড় গড়ে তোলে বাঘাযতীন। জাগরণীর হয়ে ২ উইকেট দখল করেন এম ডি রাজা।  জবাবে ব্যাট করতে নেমে জাগরণী সংঘ ১৩ ওভার এ ৪৩ রান এ সবকটি উইকেট হারায়। জাগরণীর হয়ে এক মাত্র স্বপ্ননিল দত্ত দুই অংকের রান করেন। বাঘাযতীন ১৭৮ রানের বিরাট জয় লাভ করে।   অনিক নন্দী এদিন ৩ ওভার বল করে ১১ রান দিয়ে ৫ উইকেট দখল করে। ভালো ব্যাট এবং বল করার জন্য অনিক নন্দী ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন।

দিনের অন্য খেলায় পরস্পর মুখোমুখি হন শিলিগুড়ি অগ্রগামী সংঘ এবং শিলিগুড়ি দাদা ভাই স্পোর্টিং ক্লাব।  টস এ জিতে অগ্রগামী সংঘ ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে।  অগ্রগামীর হয়ে আর্যমান সিং ৭৮ এবং সুমিত সিং ৫৮ রানের বড় ইনিংস খেলে।  দাদা ভাই এর হয়ে ৪ উইকেট দখল করেন প্রীতম মণ্ডল।  জবাবে দাদা ভাই ব্যাটিং করতে নেমে ২০ ওভার এ ৭ উইকেট এ ১০৭ রান করে আটকে যায়।  সুজন ছেত্রী এবং সৌরভ সিনহা ১৩ রান করে করেন। অগ্রগামীর হয়ে ২টি করে উইকেট দখল করেন আর্যমান সিং এবং শুভঙ্কর সাহা। অগ্রগামী সংঘ ৭৫ রান এ জয় লাভ করে।  ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন অগ্রগামী সংঘের আর্যমান সিং ৭৮ রান এবং  ২ উইকেট নেয়ার জন্য।

ছবি: প্রণব দাস  (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *