উত্তরবঙ্গশিলিগুড়ি

চিকিৎসার জন্য সহায়তা প্রদান

অঙ্কিতা সেন (টি.এন.আই ) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ১১ই অক্টোবর ২০১৮: শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে যোগানন্দ যোগাশ্রমের আবাসিক কিশোর উৎপল সর্দার (১২) এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হল। সংস্থার সম্পাদক তীর্থঙ্কর চক্রবর্ত্তী বলেন শিলিগুড়ি টিকিয়া পাড়ার শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমের আবাসিক এই কিশোরের মাথায় ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। এর আগেও শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছিল বলে তীর্থঙ্কর বাবু জানান। তিনি বলেন এদিন শিশুটিকে পুষ্টিকর খাওয়াদাওয়া প্রদান করার জন্য তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *