উত্তরবঙ্গরাজনীতিরায়গঞ্জ

দারিভিটকাণ্ডে সিবিআই তদন্তের দাবীতে রিলে অনশনে কংগ্রেস

দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ইসলামপুর, ২রা অক্টোবর ২০১৮: দারিভিটকাণ্ডে সিবিআই তদন্তের দাবীতে মঙ্গলবার ইসলামপুর বাস টার্মিনাসে রিলে অনশন শুরু করলো কংগ্রেস। জানা গিয়েছে, ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হাজী মুজফফর হুসেনের নেতৃত্বে এদিন ইসলামপুর বাস টার্মিনাসে ৩০জন কংগ্রেস কর্মী রিলে অনশনে বসেন। ইতিপূর্বে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের দীপা দাসমুন্সি স্থানীয় নেতৃত্বের সাথে দারিভিটে নিহতের পরিবারের সাথে দেখা করেছিলেন। এছাড়াও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে রাহুল গান্ধীর নির্দেশে এআইসিসির সাধারণ সম্পাদক বি পি সিং ও মাটিগাড়ার বিধায়ক শঙ্কর মালাকার নিহত দুই ছাত্রের পরিবারের সাথে দেখা করেন। বর্তমানে রাজ্য প্রশাসনের কোনও তদন্তে আস্থা না থাকায় সিবিআই তদন্তের দাবীতে কংগ্রেসর এই রিলে অনশন বলে জানা গিয়েছে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *