উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

শিলিগুড়িতে ক্রিকেট লিগে খেলোয়াড় দের সই করানো শুরু হতে চলেছে

প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে সেপ্টেম্বর ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিয়া পরিষদ এর ব্যবস্থাপনায় আয়োজিত ২০১৮-১৯ বর্ষের ক্রিকেট লীগের সই করার তারিখ আগামী ২২ এবং ২৩শে সেপ্টেম্বর শনি এবং রবিবার নির্ধারণ করা হয়েছে। শিলিগুড়ি ক্রিকেট লাভার্স প্লেয়ার ওয়েলফেয়ার এর সম্পাদক কৌশিক ঘোষ জানিয়েছেন এই দুই দিন তারা খেলোয়াড় দেড় জন্য রিফ্রেশ ড্রিংক এর ব্যবস্থা করেছেন। এরই সাথে সই করার ফর্ম বা ডকুমেন্ট নিয়ে কোনও খেলোয়াড়ের যদি কোনও রকম সমস্যা হয় তবে তাদের সহায়তা করার জন্য একটি হেল্প ডেস্ক এর ও ব্যবস্থা থাকছে বলে কৌশিক বাবু জানান। সই শুরু হবে বিকেল ৩ টা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ছবি: প্রণব দাস  (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *