উত্তরবঙ্গশিলিগুড়ি

বিশ্বকর্মা পূজায় মৃত্যু হল ট্রেনে কাটা পড়ে এক মহিলার

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৭ই সেপ্টেম্বর, ২০১৮: আজ কামরাঙ্গাগুড়ির উদয়নগর কলোনির বাসিন্দা বয়স- ৫৫ এর গঙ্গা রানী সরকার রেললাইন পার হতে গিয়ে কাটা পড়েন। ঘটনাটি ঘটেছে কামরাঙ্গাগুড়ি বাজারের কাছে। সূত্রের খবর, মহিলাটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পার হতে যাচ্ছিলেন এমন সময় গৌহাটি থেকে এনজিপি হয়ে কলকাতাগামী একটি যাত্রীবাহী ট্রেন দ্বিতীয় লাইনে ঢুকে যায় যা তিনি খেয়াল করতে পারেননি। মহিলার দেহটি বেশ দূর পর্যন্ত টেনে নিয়ে যায় যাত্রীবাহী ট্রেনটি। এমন ঘটনার কথা শুনে, ফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতি নমিতা করাতি, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। এমন ঘটনার জেরে, পরিবারের সদস্যদের মাঝে তথা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *