চলচ্চিত্র ও বিনোদনজীবনশৈলীবাকি ভারতবর্ষভারত

দীপিকা পাডুকোন কে দেখা যেতে পারে ট্রিপিল এক্স ৪ সিকুয়ালে

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, মুম্বাই, ২রা সেপ্টেম্বর, ২০১৮: আবার জল্পনা শুরু যে বলিউডের দীপিকা পাডুকোন ফের নাকি হলিউডে পা রাখতে চলেছেন। বিপরীতে আবার সেই ভিন ডিজেল। এর আগে একই নায়কের সঙ্গে দীপিকা কে দেখা গিয়েছিল ‘ট্রিপিল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে তবে যে ভাবে মিডিয়া তে প্রচার হয়েছিল সাফল্য ঠিক তেমন ভাবে না আসাতে এই অভিনেত্রিকে আর দেখা যায়নি হলিউডে আগ্রহ দেখাতে। দীপিকাকে দেখা যেতে পারে ‘ট্রিপিল এক্স’ সিকুয়াল অর্থাৎ ‘ট্রিপিল এক্স ৪’ ছবিতে। খবর আসে খোদ ছবির পরিচালক ডি জে কারুসোর টুইটার হ্যান্ডেল থেকে। যদিও ঘটনাটি সামনে আসে যখন এক দীপিকা ভক্ত টুইটারের মাধ্যমে সরাসরি প্রশ্ন করেন দীপিকার শুটিং শিডিউলের ব্যাপারে। পরিচালক জানান যে তিনি কাজ করছেন স্ক্রিপ্ট নিয়ে। অর্থাৎ ইঙ্গিত দিয়েছেন সরাসরি হ্যাঁ বলেন নি। এবার দেখা যাক আদতে কি দাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *