উত্তরবঙ্গরাজনীতিশিলিগুড়ি

আগামীকাল শিলিগুড়িতে শ্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থিকলস যাত্রা

ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ৩০শে অগাস্ট, ২০১৮: শিলিগুড়িতে আগামী শুক্রবার (৩১শে অগাষ্ট, ২০১৮) প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজির অস্থিকলস যাত্রার আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ির তিন নম্বর মন্ডল শাখার পক্ষ থেকে। তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক, শ্রী অনুপ কুমার আগরওয়াল টি.এন.আই কে জানান, “অতি ভারাক্রান্ত মনে আমরা আগামীকাল দুপুর ১২:৩০টার সময় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু করে ভেনাস মোড় হয়ে, হিলকার্ট রোড ভায়া, এয়ার ভিউ মোড় দিয়ে লালমোহন নিরঞ্জন ঘাটে এসে প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থিকলস স্বসম্মানে বিসর্জন করতে চলেছি। সব দলের নেতা-নেত্রীদের কাছে বিনীত অনুরোধ আপনারাও এই পদযাত্রায় সামিল হয়ে শিলিগুড়ির ইতিহাসে স্বর্ণাক্ষরে এই দিনটিকে প্রস্তরখচিত করতে এগিয়ে আসুন”। এছারাও তিনি জানান বিসর্জন শেষে সকল পদযাত্রীদের জন্য খাবার ও পানীয় জলের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *