উত্তরবঙ্গজীবনশৈলীরায়গঞ্জশিক্ষা-দীক্ষা

ইসলামপুরে অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে বস্তাবন্দি নথি লোপাটের অভিযোগে চাঞ্চল্য

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ৯ই জুলাই, ২০১৮: ইসলামপুর মহকুমা দপ্তর থেকে অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে বস্তাবন্দি নথি লোপাট সহ সরকারী সম্পত্তি বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। এবিষয়ে জেলা স্কুল পরিদর্শক তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে, সোমবার ইসলামপুর মহকুমার অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তর থেকে একটি ম্যাটাডোরে বেশ কয়েকটি টেবিল ও দুইটি বড়ো বড়ো বস্তা বন্দি প্রচুর গুরুত্বপূর্ণ নথি বোঝাই করা হচ্ছিল। যুগসঙ্খ পত্রিকার প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছতেই দপ্তরে থাকা কর্মচারীদের মধ্যে শোরগোল পড়ে যায়। কর্মচারীরা কেউ বলেন এগুলো আগুনে পোড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ বলেন এগুলো কোনও কাজের নয় বলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে আরও অনেক কিছু। তবে বস্তাবন্দি কি নথি রয়েছে সেবিষয়ে কোনও কর্মচারীই ঠিকঠাক কিছু বলতে চাননি। দপ্তরে হাজির কর্মচারী ফনিস চন্দ্র সিংহ বলেন, এআই সাহেবের অনুমতিতেই এই টেবিলগুলি ও কাগজপত্র পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামপুর মহকুমা অবর বিদ্যালয় পরিদর্শক প্রবাল রঞ্জন সাতরা বলেন, অফিসে জায়গা নেই বলে ওই নথিগুলি ও টেবিলগুলি পোড়ানোর জন্য বলা হয়েছিল। তবে এবিষয়ে জেলার কোনও অনুমতি নেওয়া হয়নি। জেলা স্কুল পরিদর্শক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, এবিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। আমি বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত বাবস্থা নেব।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *