শিলিগুড়ির বিভিন্ন দল থেকে ১০০ কর্মী যোগ দিলেন বিজেপিতে
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৯ই জুলাই, ২০১৮: গতকাল শিলিগুড়ির পাথরঘাটা চম্পাশারি অঞ্চলে বিভিন্ন দল থেকে আসা অন্তত ১০০ কর্মী বিজেপিতে যোগদান করল। যে সকল দল থেকে এরা বি.জে.পি তে যোগদান করলেন, এর মধ্যে সি.পি.আই.এম এবং টি.এম.সি অন্যতম। একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই সব নতুন সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদক শ্রী অভিজিত রায় চৌধুরী। এছারাও বিজেপির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদক শ্রী রাজ ভট্টাচার্জ, ভারতীয় জনতা মহিলা মোর্চার শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদিকা শ্রীমতী মাধবী মুখার্জি এবং স্থানীয় বিজেপির অন্যান্য নেতারা।
