চলচ্চিত্র ও বিনোদনজীবনশৈলীবাকি ভারতবর্ষভারত

মিঠুনের পুত্র মিমোর বিরুদ্ধে উঠলো ধর্ষণের অভিযোগ

টি.এন.আই  নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, দিল্লী, ৩রা জুলাই, ২০১৮: এবার ধর্ষণের অভিযোগ উঠলো মহাগুরু মিঠুন পুত্র মিমো এর বিরুদ্ধে (মহাক্ষয় চক্রবর্তী)। অভিযোগ করলেন ভোজপুরী ছবির এক অনামী অভিনেত্রী। অভিযোগে বলা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত  করানোর মতো অভিযোগ ও রয়েছে। এমন কি মিমো র মা অর্থাৎ মিঠুনের স্ত্রী যোগীতা বালীর বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ আছে। এই মামলা উঠেছে দিল্লির রোহিনী আদালতে। আদালত অভিযোগে থাকা মিমো ও এবং তার মা যোগীতা বালীর বিরুদ্ধে FIR এর নির্দেশ দিয়েছে বলেই শোনা যাচ্ছে। অভিনেত্রী অভিযোগে লিখেছেন যে  ২০১৫ সাল থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্ক  কে মিমো বিবাহের প্রতিশ্রুতি দেয়। কিন্ত কিছুদিন আগে তাদের কুষ্ঠী মিলছেনা বলে বিবাহর সম্বাবনাকে উড়িয়ে দেয় মিমো। অভিযোগে বলা হয়েছে মিমো এবং তার মা  যোগীতা বালী তারপর থেকেই সেই অভিনেত্রীকে হুমকি দিতে থাকে। হুমকির অডিও ক্লিপ এবং তাদের মধ্যে মেসেজ এর কপি ও আদালতে পেশ করেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *