উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুরিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করায় চেষ্টায় গ্রেপ্তার এক

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২২শে এপ্রিল, ২০১৮: একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ময়নাগুরিতে গতকাল জমিতে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তি একটি প্রতিবন্ধী মেয়েকে জোর করে ভূট্টা খেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। আজ এই অভিযোগে সেই বেক্তিকে গ্রেফতার করে ময়নাগুরি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়নাগুরি ব্লকের মাধবডাঙ্গা এলাকায়। শনিবার রাত্রে মেয়েটি তার বাড়ির লোককে জানালে মেয়েটির বাড়ির লোক ময়নাগু্রি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই বেক্তির বিরুদ্ধে। এরপর ময়নাগুরি থানার থেকে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বাড়ির পাশের একটা জমির খেত থেকে আটক করে। এরপর সেই বেক্তির আত্মীয়রা সেই বেক্তিকে থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে থানায় একালাবাসীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেছে এলাকাবাসী।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *