উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুরিতে আচমকা স্টোভ ফেটে অগ্মিদগ্ধ গৃহবধূ, অবস্তা গুরুতর

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২২শে এপ্রিল, ২০১৮: রবিবার দুপুর নাগাদ ময়নাগুরি ব্লকের টেকাটুলি নিরেন্দ্রপুর এলাকায় রান্না করার সময় আচমকা স্টোভ ফেটে গুরুত্বর আহত হয় এক গৃহবধু। নাম শ্রীমতী মামনি মহন্ত বয়স (৩৯)। জানা যায়, গায়ে আগুন লাগার পর মামনি মোহন্ত নিজেকে বাচানোর জন্য ছোটাছুটি করতে থাকে এমন অবস্তায় তিনি নিজেদের কুয়োতে ঝাপ দেয় বাঁচার জন্য। ঘটনা জানাজানি হবার পর পাড়া প্রতিবেশীরারা ছুটে আসে এবং কুয়ো থেকে মামনি মহন্তকে উদ্ধার করে ময়নাগুরি হাসপাতালে নিয়ে আসে। ময়নাগুরি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত হয়। ময়নাগুরি হাসপাতালের কর্মরত চিকিৎসক ডঃ অতুনু রায় বলেন মামনি মহন্তর প্রায় শরীরের ৭০% পুড়ে যাওয়ায় তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *