আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

আজ ফালাকাটায় চৈত্র সংক্রান্তির দিনে বাইক দুর্ঘটনায় আহত দুই জন

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৪ই এপ্রিল, ২০১৮: আজ চৈত্র সংক্রান্তির দিনে ফালাকাটার মিলরোডে বাইক ও ইনভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুইজন। শনিবার সকালে শালকুমার হাটের দুই যুবক বাইকে করে বাড়ি ফেরার সময় অপর দিক থেকেসহ আসা একটি ইনোভা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত বাইক আরোহী দুজনের নাম মনোজ রায় ও সুদর্শন রায়।

দুজনেরই বয়স ৩০ এর মধ্যে বলে অনুমান। আহত দুজনকেই প্রথমে ফালাকাটা গ্রামীণ হাসপাতলে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাইরে রেফার করে দেয়। ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গজমের জানান ইনোভা গাড়িটিকে আটক করা হয়েছে।

ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *