ট্রাফিক আইন অমান্য করায় প্রকাশেই যুবককে পুলিশের মার কুচবিহারে – ছবি ভাইরাল
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২১শে মার্চ ২০১৮: ট্রাফিক নিয়ম অমান্য করায় এক যুবককে শুধু মারধোরই নয়, তার মোটর বাইক সহ তাকেও আটক করার অভিযোগ উঠলো কোচবিহারের পুলিশের বিরুদ্ধে। বুধবার সকালের এই ঘটনার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায়, পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কুচবিহারের বিজেপি নেতা শ্রী দীপ্তিমান সেনগুপ্ত ক্ষোভের সাথে বলেন সারা রাজ্যে এই ছবি সর্বত্রই, পুলিশি অত্যাচার ব্রিটিশ শাসনের কথা মনে করিয়ে দেয়। যখন কোন যুক্তি খুজে পাচ্ছে না তখন এই পুলিশ শক্তি প্রয়োগ করছে সাধারন মানুষের ওপর।
ছবিঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
