উত্তরবঙ্গকুচবিহার

চুরি চক্রের ৫ জনকে গ্রেপ্তার সহ ৩৮ চুরি যাওয়া মোবাইল উদ্ধার কুচবিহারে

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২১শে মার্চ ২০১৮: চুরি যাওয়া মোবাইল সহ ৫জন মোবাইল চুরি চক্রের পান্ডাকে গ্রেপ্তার করলো কুচবিহার কোতয়ালি থানার পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে সাংবাদিক সম্মেলন করে জানান, সম্প্রতি কুচবিহার শহরে একটি মোবাইলের দোকান থেকে প্রায় ৫ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে দুঃস্কৃতিরা। কোতয়ালি থানার পুলিশের একটি বিশেষ দল তদন্তে নেমে চুরির কিনারার পাশাপাশি ৫ জন কে গ্রেপ্তার সহ ৩৮ টি মোবাইল ফোন ও সরঞ্জাম উদ্ধার করে।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *