আলিপুরদুয়ারউত্তরবঙ্গব্যাবসা-বানিজ্যস্থানীয়

অবৈধ ভাবে ডমেস্টিক গ্যাসের ভাণ্ডারের হদিশ মিলল ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২০শে মার্চ ২০১৮: ফালাকাটা থানার পুলিশ অভিযান চালিয়ে ফালাকাটা ব্লকের পশ্চিম সালকুমারের বাদাইটারির আমজাদ হোসেনের বাড়ি থেকে ২৮টি অবৈধ ডমেস্টিক ভারত গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে ২২টি খালি সিলিন্ডার। বেআইনি ভাবে অবৈধ ডমেস্টিক ভারত গ্যাসের সিলিন্ডার রাখার অপরাধে পুলিশ আমজাদ হোসেনের নামে মামলা রুজু করেছে বলে জানিয়েছে ফালাকাটা থানার আই.সি শ্রী বিনোদ গজমের।

এর তদন্ত করছেন ফালাকাটা থানার এসআই শ্রী এস. সি. রায়। এদিকে বুকিং করেও সময় মতো গ্যাস পায়না জনগণ। আবার গোডাউন থেকে আনলে ফেরত পায়না ডেলিভারি চার্জ। কিন্তু রমরমিয়ে বিভিন্ন হোটেল রেষ্টুরেন্ট ফাষ্ট ফুড সেন্টারে দেখা মেলে অবৈধ ডমেস্টিক গ্যাসের সিলিন্ডার অভিযোগ জনগণের।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *