উত্তরবঙ্গকুচবিহার

স্বামীর না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, পরে বধূর আত্নহত্যা কুচবিহারে

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১৬ই মার্চ ২০১৮: ভীনরাজ্যে কর্মরত স্বামী আর সেই সুযোগে ঘরে ঢুকে ধর্ষন, গৃহবধুকে, অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে লজ্জায়,অভিমানে আত্মঘাতি ঐ গৃহবধু। অভিযোগ কোচবিহার কোতোয়ালী থানার অন্তর্গত চান্দামারি এলাকার বাসিন্দা ২৮ বছর বয়েসী আরতি বর্মন (নাম পরিবর্তিত), এর স্বামি রত্নেশ্বর বর্মণ রাজস্থানের বিকানিরে দিনমজুরের কাজ করেন। আর সেই সুযোগে ঘরে ঢুকে  ধর্ষন করেন প্রতিবেশী যুবক সনাতন বর্মণ। গত সোমবারের এই ঘটনায় লজ্জায়, অভিমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতির চেষ্ঠা করেন ঐ গৃহবধু।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কোচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করলে, শুক্রবার তার মৃত্যু হয়। স্ত্রীর অগ্নীদগ্ধ হওয়ার খবর পেয়ে, রাজস্থানের বিকানির থেকে ছুটে আসেন রতনেশ্বর বর্মণ। তবে জীবিত নয় মৃত স্ত্রী কে দেখে কান্নায় ভেঙ্গে পরেন রত্নেশ্বর বর্মন। প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছে সমস্থ ঘটনা শুনে, অভিযুক্ত সনাতন বর্মণের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা অভিযোগ এনে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পাঁচ দিন পর ঘটনা প্রকাশ্যে আসায়, ঘটনাটি চাপা দেওয়ার চেষ্ঠা হয়েছিলো কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *