উত্তরবঙ্গকুচবিহার

কুচবিহারের লিচুতলায় দিদির বাড়ি ঘুরতে এসে খুন করার চেষ্টায় ভাই

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১৬ই মার্চ ২০১৮: বৃহস্পতিবার মধ্য রাতে কুচবিহার শহরের ২০ নম্বর ওয়ার্ডের লিচুতলা এলাকায় ছুরিকাহত হলো রবীন্দ্রনাথ কর্মকার (২৫) নামের এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুচবিহার শহরে। আহত যুবককে কোচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত পরিতোষ বর্মণ কুচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানবস গ্রামের বাসিন্দা। লিচুতলা এলাকায় তার দিদির বাড়ি, সেখানেই ঘুড়তে এসে এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ কর্মকারের সাথে সামান্য বচসায় জড়িয়ে পরেন তিনি। এরপর কিছু বুঝে ওঠার আগেই রবীন্দ্রনাথকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করেছে কোতয়ালী থানার পুলিশ।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *