আলিপুরদুয়ারউত্তরবঙ্গউৎসব

ফালাকাটার টাউন ক্লাব পালন করল জমজমাট রঙের হোলি উৎসব

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২রা মার্চ ২০১৮: দোলপূর্ণিমা উপলক্ষে ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগ ও ব্যাবস্থাপনায় পালিত হলো চতুর্থ বর্ষ দোল উৎসব। দোল উৎসবে ফালাকাটার সকল সঙ্গীত ও নৃত্য স্কুলগুলি অংশগ্রহণ করেছিল। প্রভাত ফেরির মাধ্যমে এর সূচনা করেন ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী।

উপস্তিত ছিলেন ফালাকাটার সংস্কৃতি মনষ্ক জনগণ। প্রভাত ফেরিরর পর ফালাকাটা টাউন ক্লাব ময়দানে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে একেক করে অংশগ্রহণকারী সকল সঙ্গীত ও নৃত্য স্কুলগুলি নিজেদের অনুষ্ঠান পরিবেশন করেন। এখানে প্রায় ৪০০ থেকে ৪৫০ শিল্পীরা অংশগ্রহণ করে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *