আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় ‘ভালেন্টাইনস ডে’ র দিন স্বামী হাঁসুয়া দিয়ে খুন করল স্ত্রিকে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৪ই ফেব্রুয়ারি ২০১৮: ভালোবাসার দিনে স্বামীর হাতে খুন স্ত্রী, উত্তেজনা ছাড়লো এলাকাজুড়ে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুরথ ছেত্রী কেরলে কাজ করে। ভোরে বাড়ি ফেরে সে। এদিন সকাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বচসা হয়। এর জেরেই দুপুরে স্ত্রীর গলায় হাঁসুয়ার কোপ মেরে আলিপুরদুয়ার থানায় গিয়ে আত্মসমর্পন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতার নাম পার্বতী ছেত্রী (২৮)। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার থানার মথুরা চা বাগানে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *