উত্তরবঙ্গজলপাইগুড়িব্যাবসা-বানিজ্যস্থানীয়

সময়ের পরেও দোকান খোলা রাখার বিরুদ্ধে ডুয়ার্সে পুলিশি অভিজান

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১১ই মে, ২০২১: সরকারি নির্দেশিকা উপেক্ষা করে খুলে রাখা দোকান বন্ধ করতে মঙ্গলবার দুপুরে অভিযানে নামল বানারহাট থানার পুলিশ। এদিন দুপুরে বানারহাট বাজার, বিন্নাগুড়ি, গয়েরকাটা, দুরামারি ও নাথুয়ার বিভিন্ন এলাকায় পুলিশবাহিনী টহল দেয় এবং নিয়ম ভেঙে খুলে রাখা দোকা বন্ধ করে দেওয়ার পাশাপাশি দোকানিদের সতর্ক করে। বানারহাট এলাকায় সকাল ১০ টার পরও নিষেধাজ্ঞা থাকা দোকানগুলিতে ভীড় জমিয়ে বেচাকেনা করতে দেখা যাচ্ছিল। কয়েকজন দোকানি দোকানের শার্টার বন্ধ করে লুকিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকদিন ধরেই ব্যবসায়ীদের মধ্যে এই প্রবনতা লক্ষ করা যাচ্ছিল। এদিন পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভীড় এড়িয়ে ব্যবসা করা এবং নিষেধাজ্ঞার নির্দেশিকা মেনে চলার জন্য  বলা হয়।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *