করোনার জন্যে ছোট করেই ফালাকটায় পালিত হলো শ্রী হনুমান জয়ন্তী
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৭শে এপ্রিল, ২০২১: বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গে শ্রী হনুমান জয়ন্তী পালনের চল মানুষের মধ্যে বেড়েছে। সেই সুবাদে ফালাকাটাও বাদ থাকেনি। তবে গতবছর এবং এই বছর করোনার দাপটে পুজাটি ছোট করে হচ্ছে। এই বছরে করোনা আবহে খুব ছোট করে হনুমান জয়ন্তী পালন করা হল। প্রতিবছরের ন্যায় এবছরও ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইনে মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে খুব কম সংখ্যক মানুষ নিয়ে বিশেষ পুজো করা হয়। সকলের মুখে ছিল মাস্ক, ছিল স্যানিটাইজারের ব্যবস্থা।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
