আলিপুরদুয়ারউত্তরবঙ্গউৎসব

করোনাকালেও অষ্টমীর স্নান পালন করল ফালাকাটা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ফালাকাটা, ২০শে মার্চ, ২০২১: অষ্টমীর স্নানে মজলো ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। ব্লকের মহাকাল বারিরঘাট মুজনাই নদীর ঘাট  বীরকিটি থেকে কাজলী সর্বত্রই সকাল থেকে অষ্টমীর স্নানের ঘাটে পুণ্যার্থীদের ভিড় ছিল। ফালাকাটা ব্লকের বাসন্তী পুজোর পাশাপাশি অন্নপূর্ণা পুজোরও আয়োজন হয়। মঙ্গলবার সকালে নদীতে অষ্টমীর স্নানে উপচে পড়ল ভিড়। জানা গিয়েছে, এদিন সকাল থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন পূজা মন্ডপ প্রাঙ্গণে। সকাল থেকেই জিলিপি, মিষ্টি, বেলুন, দই, চিঁড়ে সহ নানা পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানদার।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *