আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

আলিপুরদুয়ারে তৃণমূলের প্রথম সারির নেতৃত্বের একাংশ এবার তৃনমূল ছাড়ছে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার, ২৮শে মার্চ, ২০২১: দল ছাড়ছে তৃণমূলের আলিপুরদুয়ার জেলার হেভিওয়েট নেতা মোহন শর্মা, অসীম মজুমদার, নিরঞ্জন দাস সহ অন‍্যান‍্য তৃণমূলের আলিপুরদুয়ার জেলার হেভিওয়েট নেতৃত্বরা ও তাদের অনুগামীরা। সম্প্রতি কিছুদিন আগে আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা, তৃণমূলের জেলা সহ সভাপতি অসীম মজুমদার, তৃণমূলের জেলা সহ সভাপতি নিরঞ্জন দাস সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করেন সেখানে মোহন শর্মা সমস্ত দলীয় পদ ও সরকারি সমস্ত পদ থেকে পদত্যাগ করা কথা জানান। এদিন তৃণমূল নেতা অসীম মজুমদার স্পষ্ট জানিয়েদেন যে মোহন শর্মা সহ তারা ও তাদের অনুগামীরা তৃণমূল দল ছাড়ছেন এবং শীঘ্র অন‍্য দলে যোগদান করছেন। সুত্রের খবর আগামী ৩১ তারিখ মোহন শর্মা, অসীম মজুমদার, নিরঞ্জন দাস সহ তৃণমূলের অন‍্যান‍্য নেতৃত্ব ও তাদের অনুগামীরা বিজেপিতে যোগদান করছে যদিও এদিন অসীম মজুমদার জানান কোন দলে যাচ্ছি তা দুদিনের মধ‍্যে আমরা জানাচ্ছি। কিন্ত তৃণমূল দল ছেড়ে দিয়েছি এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি নিরঞ্জন দাস জানান তৃণমূল দল ছেড়ে দিলাম এবং আমরা মোহন শর্মার অনুগামী এবং মোহন শর্মা যেই সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *