উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

ধূপগুড়িতে আয়োজিত হল ‘ইচ্ছেডানার’ ক্রীড়া প্রতিযোগিতা

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ধূপগুড়ি, ২৭শে মার্চ, ২০২১: ধূপগুড়ির ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার একটি চারদলীয় নক আউট কবাডি প্রতিযোগীতা আয়োজিত হল। ধূপগুড়ি ব্লকের মাগুরমারির জুনিয়র হাই স্কুলের মাঠে আয়োজিত শহীদ শুভেন্দু রায় চাম্পিয়ান ট্রফি এবং জিতেন সিং রানার্স ট্রফির নকআউট কাবাডী প্রতিযোগীতায় আলিপুরদুয়ার, ধূপগুড়ি, কোচবিহার ও জলপাইগুড়ি দল অংশ গ্রহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বি.এম.ও.এইচ শ্রী সুরজিৎ ঘোষ। সংস্থার পক্ষ থেকে অলোক রায় জানান এদিনের প্রতিযোগীতায় ধূপগুড়ির দল জয়ী হয়, রানার্স হয় জলপাইগুড়ি। ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার পান শ্রী সৌরভ সাহা এবং ম্যাচ অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতে নেন শ্রী অমিত বর্মন।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *