আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

এবার তৃণমূলের ফ্লেক্স ছেড়ার অভিযোগ হল ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ফালাকাটা, ২৭শে মার্চ, ২০২১: তৃণমূলের নির্বাচনী ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটার প্রার্থী শ্রী সুভাষ চন্দ্র রায় ও শ্রীমতী মমতা বন্দোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্স টাঙানো ছিল চুয়াখোলার ১৩/২২০ নম্বর অংশে। শনিবার সকালে উঠে দেখে সেই ফ্লেক্স ছিড়ে মাটিতে ফেলে রেখেছে। তৃণমূলের ১৩/২২০ নম্বর অংশের অবজারভার শ্রী সুনীল রায় বলেন, শুক্রবার রাতে বিজেপির কিছু উশৃঙ্খল ছেলে পিকনিক করে ও নেশা করে সারারাত্রি নেশাগ্রস্ত হয়ে তারা আমাদের এই ড্রেসগুলো ছিঁড়েছে আমরা থানায় কমপ্লেন জানিয়েছে ঘটনাস্থলে পুলিশের তদন্ত করছে তবে এই করে আমাদেরকে হারানো যাবেনা তৃণমূল তৃতীয়বারের জন্য সরকারে আসছে সেটা তারা ভাল করেই জানে সে জন্যই তারা এই নোংরা জঘন্য খেলায় মেতে উঠেছে আমরা এর তীব্র নিন্দা করছি।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *