আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীপরিবহন এবং চলাফেরা

ফালাকাটার পথ দুর্ঘটনা, জখম হলেন চার জন

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৮ই মার্চ, ২০২১: বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে এক বাইক আরোহীরকে পিছনে ধাক্কা মারে একটি ছোট মারতি ভ্যান। পথ দুর্ঘটনায় বাইকে থাকা দুই জন সহ দুই জন শিশু জখম হয়। গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়। খবর লিখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় এলাকায়। বেশ কিছুক্ষণ সেখানে যান চলাচল ব্যহত হয়ে পড়ে। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছোট মারতি গাড়ির চালক পলাতক। বাইক ও মারতি গাড়ি আটক করে পুলিশ নিয়ে আসে ফাঁড়িতে। পুলিশ জানিয়েছে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *