আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ফালাকাটায় তৃণমূলের বিশাল মিছিল বের হল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ফালাকাটা, ১২ই মার্চ, ২০২১: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রচারে কোনো দলেই খামতি রাখছে না। শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী সুভাষ রায়ের সমর্থনে ভোট প্রচার ও শোভাযাত্রা বের করা হয়। এদিন শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে জটেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সেখানেই পথ সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষ রায়, তৃণমূল নেতা সমরেশ পাল, যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শ্রী দেবজিৎ পাল প্রমুখ।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *