আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ভোট প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে সংযুক্ত মোর্চা ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ফালাকাটা, ১২ই মার্চ, ২০২১: ঘোষণা করা হয়েছে ফালাকাটা বিধানসভার বাম কংগ্রেস আই এস এফ জোট তথা সংযুক্ত মোর্চার ফালাকাটা বিধানসভার পদ প্রার্থীর নাম। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ফালাকাটা বিধানসভায় প্রার্থী করা হয় সিপিআইএমের পরিচিত মুখ ক্ষিতিশ চন্দ্র রায়কে। প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রার্থী ক্ষিতিশ চন্দ্র রায়ের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বরে পদযাত্রা বের করা হয়। এদিন সংশ্লিষ্ট ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় মোর্চার কর্মী সমর্থকেরা পায়ে হেঁটে প্রার্থী পরিচয় ও ভোট প্রচারে শোভা যাত্রা বের করে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *