আলিপুরদুয়ারউত্তরবঙ্গখেলাধূলারাজনীতিস্থানীয়

ফালাকাটায় অনুষ্ঠিত হয়ে গেল দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে ফেব্রুয়ারি, ২০২১: ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় ফালাকাটা সুভাষ কলোনির মাঠে অঞ্চল ভিত্তিক দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট মধ্য দিয়ে জনসংযোগ যাত্রার সূচনা হলো রবিবার। তৃণমূলের ফালাকাটা ব্লক যুব সভাপতি শ্রী শুভব্রত দে বলেন আমরা এই খেলার মাধ্যমে মঞ্চে আমরা তৃণমূল যুব কংগ্রেস আগামী নির্বাচনে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি অঞ্চলে ভারতীয় জনতা পার্টি কে পিছনে ফেলে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে ন্যূনতম কুড়ি হাজার ভোটে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে কমপক্ষে কুড়ি হাজার ভোটে জেতাব, এই মঞ্চ থেকে আমরা এই শপথ গ্রহণ করলাম। এ দিনের খেলায় প্রতিটি অঞ্চল থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এই জনসংযোগ যাত্রার কর্মসূচি ও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী সুভাষ রায় ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শুভব্রত দে, আলিপুরদুয়ার জেলার সংখ্যালঘু সেল এর সভাপতি আবদুল মান্নান সহ ব্লকের নেতৃবৃন্দ।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *