উত্তরবঙ্গকুচবিহাররাজনীতি

হাত্রাস গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মেখলিগঞ্জে আন্দোলন বিভিন্ন বাম সংগঠনের

টি.এন.আই নিউজ সার্ভিস (টি.এন.এস)

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলিগঞ্জ, ১লা অক্টোবর, ২০২০: উত্তরপ্রদেশে ১৯ বছরের তরুণীকে নৃশংস ভাবে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে সামিল হল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস সংগঠন৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এবং এই ঘটনার ধিক্কার জানিয়ে মেখলিগঞ্জে পালিত হলো কালা দিবস। গণধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মেখলিগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে পথ অবরোধও করা হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন এআইডিওয়াইও’র নেতা শ্রী রঞ্জিত কুমার রায়, এআইডিএসও’র কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী কৃষ্ণ বসাক প্রমূখ। এদিন, এই সভায় বিভিন্ন গণমাধ্যমে নগ্ন নারীর দেহ প্রদর্শন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং আগামী দিনে নারীদের নিরাপত্তা ও নির্যাতন বন্ধের দাবিতে লাগাতার আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ছবি: টি.এন.এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *