খেলাধূলাস্থানীয়

এবার শিলিগুড়ির চাঁদমুনিতে নবোদয়ের কাছে ধরাশায়ী হল নরেন্দ্র

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি ২৪শে মার্চ, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ পরিচালিত ২০১৮-১৯’র প্রথম ডিভিশন ম্যাচে আজ চান্দমুনি ক্রিকেট গ্রাউন্ডে পরস্পর মুখোমুখি হয়েছিল বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাব এবং শিলিগুড়ি নবোদয় সংঘ। প্রথমে টসে জিতে শিলিগুড়ি নবোদয় সংঘ ব্যাট করে ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১৭৩ রান করতে সক্ষম হয়। শিলিগুড়ি নবোদয় সংঘের হয়ে ভাল রান করে ওপেনার পিউস সাঙ্ঘাই (৫০)। উল্লেখ্য, শিলিগুড়ি শিলিগুড়ি নবোদয় সংঘের ওপেনার ছারা আর কেউ ২০ রানের গন্ডি পৌছায়নি। বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের হয়ে ২টি উইকেট দখল করে মহঃ স্যামশেদ আলম, এবং ঋসভ গুপ্তা। জবাবে ব্যাট করতে নেমে বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাব ৪০ ওভারে সব উইকেটের বিনিময়ে মাত্র ১১৮ রান করতে সক্ষম হয়। ভিবজিওর স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল রান করে শুধু মহঃ ইজাজ আলম (৪০), এবং নিসাম রাম (৬০)। উল্লেখ্য, বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের ৪টি ব্যাটসম্যান শূন্য রান করে ফিরে যায়। তার মধ্যে শিলিগুড়ি নবোদয় সংঘের হয়ে ২টি করে উইকেট পায়  অভিষেক সিনহা এবং জয়দীপ সাহা। ১টি করে উইকেট দখল করে সায়ন বিশ্বাস এবং রাজীব বর্মণ। ম্যাচের ফলাফল শিলিগুড়ি নবোদয় সংঘ ৫৫ রানে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শিলিগুড়ি নবোদয় সংঘের ওপেনার পিউস সাঙ্ঘাই।

ছবিঃ প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *