আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীশিক্ষা-দীক্ষা

ফালাকাটার প্রথম সরকারি ইংরেজি প্রাথমিক বিদ্যালয়ের ডাইনিং রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন হল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটা ২ নম্বর এসপি প্রাথমিক স্কুলের (ইংরাজী মাধ্যম) ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এসআই (স্কুল) শ্রী রাজা ভৌমিক। ছাত্রছাত্রীর অভাবে এই স্কুলটি কয়েক বছর বন্ধ থাকার পর এই বছর ইংরাজী মাধ্যম স্কুলে রূপান্তরিত হয়ে আবার নতুন করে পথ চলা শুরু করে। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং রুমের জন্য ফালাকাটা বিডিও অফিস থেকে ২৬০৯৮৭ টাকা বরাদ্ধ করা হয়েছে বলে জানান ফালাকাটা ২ নম্বর এসপি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিতীশ বিশ্বাস।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *