উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

দাগাপুর মর্নিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে জয়ী কাকরভিটা ফুটবল ক্লাব

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই ডিসেম্বর, ২০১৮: গতকাল এবং আজ শিলিগুড়িতে দাগাপুর মর্নিং ক্লাব দ্বারা আয়োজিত স্বর্গীয় অমর বাহাদুর সোনার (উইনার্স ট্রফি) এবং স্বর্গীয় লক্ষ্মী চান্দ গার্গ (রানার্স ট্রফি) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শিলিগুড়ির দাগাপুর ফুটবল গ্রাউন্ডে। আজ এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল। মুখ্য অতিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অভিজিত শাহ, এ.সি.পি (গোয়েন্দা বিভাগ), শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশ। এছারাও ছিলেন দাগাপুর মর্নিং ক্লাবের সভাপতি শ্রী মদন ছেত্রী, সম্পাদক শ্রী প্রদীপ ইয়ংজন, শ্রীমতী ইলা দত্ত এবং আরও অনেকে। যে সমস্ত টিম অংশগ্রহণ করে তা হল ডুয়ার্স রাইনো ভেটেরান ক্লাব, কাকরভিটা ভেটেরান ক্লাব, প্রধাননগর মর্নিং স্টার, দার্জিলিং টাউন ভেটেরান ফুটবল ক্লাব, এন.জে.পি রেলওয়ে ইন্সটিটিউট প্রমুখ। তবে ফাইনালে পৌঁছয় কাকরভিটা ভেটেরান ক্লাব এবং দার্জিলিং টাউন ভেটেরান ফুটবল ক্লাব। ফাইনালে কাকরভিটা ভেটেরান ক্লাব, দার্জিলিং টাউন ভেটেরান ফুটবল ক্লাব ২:১ গোলে হাড়িয়ে দেয়। কাকরভিটার হয়ে গোল দাতারা হলেন তীর্থ বাহাদুর ইয়াস্কো এবং লিলা বাহাদুর যোসি। দার্জিলিংএর হয়ে গোল করে প্রতাপ মথে। শেষে চ্যাম্পিয়ন হন কাকরভিটা ভেটেরান ক্লাব। ম্যান অফ দি টুর্নামেন্ট নির্বাচিত হয় লিলা বাহাদুর যোসি।

সংবাদচিত্র এবং ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *