কুচবিহারখেলাধূলা

তুফানগঞ্জে শুরু হল কোচবিহার কাপ ২০১৮

অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ৪ঠা ডিসেম্বর ২০১৮: কোচবিহার জেলা পুলিশ উদ্যোগে শুরু হল ‘কোচবিহার কাপ ২০১৮’ ক্রীড়া প্রতিযোগিতা। তুফানগঞ্জ থানার পরিচালনায় ও ব্যবস্থাপনায় তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে ছয় দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তুফানগঞ্জে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমাল্য আইচ  জানান আজ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় তুফানগঞ্জ থানায় অন্তর্গত ১০৮ টি দল ফুটবল প্রতিযোগিতায় এবং ২৮ দল কবাডিতে ম্যাচে অংশ গ্রহণ করবে। কোচবিহার কাপের অংশ হিসেবে ফুটবল ম্যাচ এর আনুষ্ঠানিক উদ্বোধন করনে তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমাল্য আইচ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার সচিব চানমোহন সাহা সহ অনেকে।

 

ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *