উত্তরবঙ্গখাবার দাবার ও প্রণালীজীবনশৈলীশিলিগুড়ি

লায়ন্স ক্লাব দ্বারা শুকনা চা বাগানের দুঃস্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে অক্টোবর, ২০১৮: শিলিগুড়ি লায়ন্স ক্লাব এবং অন্য ধ্রুপদ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শিলিগুড়ির অদূরে শুকনা চা বাগানের দুঃস্থ শ্রমিকদের মধ্যে শুষ্ক রেশন, নতুন বস্ত্র ও বিস্কুটের প্যাকেট বিতরনের ব্যবস্থা করা হয়েছিল। দীপাবলির আগে প্রয়োজনীয় এই সকল সামগ্রী পেয়ে সেখানকার কর্মী ও শিশুরা খুব খুশী। অন্য ধ্রুপদের পক্ষে সদস্যরা জানান, প্রাক কালীপুজোয় এমন একটি অনুষ্ঠান করতে পেরে তাঁরাও খুব খুশী।

শিলিগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষে শ্রী মনীশ জাজোদিয়া টি.এন.আইকে জানান, আগামী বুধবার চা বাগানের কর্মীদের নিয়ে তাঁরা একটি বিনা শুল্কে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করবেন এবং প্রয়োজনে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করবেন। অন্য ধ্রুপদ সবসময়ই সমাজের পিছিয়ে পরা মানুষের সাথে আছে।

ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *