উত্তরবঙ্গশিলিগুড়ি

প্রদীপ থেকে শিলিগুড়ির সুভাষপল্লীতে আগুন

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই অক্টোবর, ২০১৮: শহর শিলিগুড়ির সুভাষপল্লীর টি.এ.সি ক্লাবের পাশে থাকেন শ্রীমতি সুকৃতি কুন্ডু। নিত্যদিনের ন্যায় এদিনও তিনি সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যেবাতি জ্বালিয়ে তিনি কিছুক্ষনের জন্য বাইরে আসেন। ঠিক সেই সময় প্রদীপের আগুন থেকে সারা ঘরময় আগুন লেগে যায়। প্রতিবেশীরা সুকৃতি দেবীর বাড়ি থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তৎক্ষণাৎ দমকলে প্রতিবেশীরাই খবর দেয়। সাথে সাথে দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে টেলিভিশন, বহু গুরুত্বপূর্ণ নথি এবং নগদ অর্থ পুড়ে ভস্মীভূত হয়। এলাকার মানুষ প্রাক পুজোয় এমন অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্কিত।

ছবিঃ শুভঙ্কর (শিলিগুড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *