উত্তরবঙ্গজীবনশৈলীশিক্ষা-দীক্ষাশিলিগুড়ি

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে ঢুকে পরলো এক উলঙ্গ বস্ত্র চোর

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই অক্টোবর, ২০১৮: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ আইন বিভাগের ছাত্রী হস্টেলে হঠাৎ করেই ঢুকে পড়ে এক উলঙ্গ ব্যক্তি। জানা গিয়েছে, ৩জন ছেলে এসেছিল তাঁর মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন। এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সদাই উলঙ্গ অবস্থায় থাকে, এবং ছাত্রীদের ছাত্রাবাস থেকে বস্ত্র চুরি করে। এদিনও সে উলঙ্গ অবস্থায় নিকাশি পাইপের সাহায্যে ছাত্রী হস্টেলের স্নানাগার থেকে ছাত্রীদের বস্ত্র চুরি করতে গিয়ে ধরা পরে। এদিকে ওই ব্যক্তিকে স্নানাগারে আটকে রাখে, ছাত্রী হস্টেলের আবাসিক ছাত্রীরা। খবর পেয়ে স্থানীয়রা ওই উলঙ্গ চোরকে বেধড়ক গণপিটুনি দিয়ে রক্তাক্ত করে দেয়। খবর দেওয়া হয় মাটিগাড়া পুলিশ স্টেশনে। পুলিশ এসে উলঙ্গ ব্যক্তিটিকে আটক করে থানায় নিয়ে যায়। এমন ঘটনার জেরে আইন বিভাগের ছাত্রী হস্টেলে আবাসিক ছাত্রীদের মধ্যে এক আতঙ্কের বাতাবরণে সৃষ্টি হয়েছে।

সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *