আঞ্চলিকউত্তরবঙ্গকুচবিহারখেলাধূলা

কুচবিহারের বাণেশ্বরে শুরু হল ৬৪ তম রাজ্য বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৭ঠা অক্টোবর, ২০১৮: গতকাল কুচবিহারের অদূরে বাণেশ্বর স্থিত বাণেশ্বর খাবসা উচ্চ বিদ্যালয় ময়দানে শুরু হল ৬৪ তম রাজ্য বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা – ২০১৮। এই প্রতিযোগিতার আয়োজক কুচবিহার জেলা ক্রীড়া সংসদ। উদ্যোক্তাদের তরফ থেকে জানা গিয়েছে যে এই হ্যান্ডবল প্রতিযোগীতা গতকাল শুরু হয়েছে এবং চলবে আগামী আজ অর্থাৎ ৭ই ও আগামীকাল অর্থাৎ ৮ ই অক্টোবর ২০১৮ পর্যন্ত। প্রতিযোগীরা মূলত অনূর্ধ্ব ১৭ বছর বয়সী পুরুষ ও মহিলা খেলোয়াড় যারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছে। এই হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুচবিহার জেলা ক্রীড়া সংসদের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষের পুত্র মাননীয় শ্রী পঙ্কজ ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কুচবিহার ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী গোপাল সরকার, জেলা পরিষদ সদস্য মাননীয় শ্রী পরিমল বর্মণ সহ অন্যান্য অতিথিবর্গ। প্রতিযোগিতার আয়োজকের তরফে পরিমল বাবু বলেন “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় সারা রাজ্যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচী গ্রহন করা হয়েছে তারই অংশ হল রাজ্য বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা, আর এইধরনের প্রতিযোগিতা কুচবিহারে আয়োজন করতে পেরে আমরা সত্যিই গর্বিত”।

তথ্য, ভিডিও ও ছবি: রানা দে (কুচবিহার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *