আলিপুরদুয়ারউত্তরবঙ্গখেলাধূলাস্থানীয়

টাউন ক্লাব ময়দানে শুরু হল ফালাকাটা নৈশ ফুটবল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৪ঠা অক্টোবর, ২০১৮: গত বুধবার থেকে ফালাকাটা টাউন ক্লাব এর উদ্যোগে ও ব্যাবস্থাপনায় ফালাকাটা টাউন ক্লাব ময়দানে শুরু হলো দ্বিতীয় বর্ষ নৈশ ফুটবল প্রতিযোগিতা ফালাকাটা গোল্ড কাপ-২০১৮, এই খেলার উদ্বোধন করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা প্রমুখ ক্রীরাপ্রেমীগণ। বুধবার তেসরা অক্টোবর থেকে শুরু হয়ে এই নৈশ ফুটবল টূর্ণামেন্ট চলবে আগামী সাতই অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলায় বাংলাদেশ, আসাম সহ মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। এই দলগুলি হলো, পাথচক্র কলকাতা, রাজ্য পুলিশ ১২ ব্যাটেলিয়ান শিলিগুড়ি, সান্স ক্লাব আসাম, নর্থ সিকিম ফুটবল অ্যাকাডেমি সিকিম, ঢাকা বালাদেশ, নবাংকুর শিলিগুড়ি, হালিশহর স্পোটিং ক্লাব কলকাতা, ইউনাইটেড এফসি দার্জিলিং। বুধবার তেসরা অক্টোবর প্রথম উদ্বোধনী ম্যাচে পরস্পর প্রতিদণ্ডিতা করে পাঠচক্র কলকাতা ও রাজ্য পুলিশ ১২ ব্যাটেলিয়ান শিলিগুড়ি। এবং প্রথম দিনের দ্বিতীয় খেলায় পরস্পর প্রতিদণ্ডিতা করে সান্স ক্লাব আসাম ও নর্থ সিকিম ফুটবল অ্যাকাডেমি সিকিম। বৃহস্পতিবার দুটি খেলার মধ্যে প্রথম খেলায় পরস্পর প্রতিদণ্ডিতা করবে ঢাকা বালাদেশ ও নবাংকুর শিলিগুড়ি। এবং দ্বিতীয় খেলায় পরস্পর প্রতিদণ্ডিতা করবে হালিশহর স্পোটিং ক্লাব কলকাতা ও ইউনাইটেড এফসি দার্জিলিং। ৭ই অক্টোবর হবে চূড়ান্ত পর্যায়ের ফাইনান্স খেলা। সেখানে উপস্তিত থাকবেন ইন্ডিয়ান ফুটবল অ্যাকাডেমির চেয়ারম্যন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *