আসামউত্তরবঙ্গবালুরঘাটবিহারমালদহরায়গঞ্জ

বিহার থেকে অসমে শিশু পাচারের আগেই ধৃত পাচারকারী

দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ইসলামপুর, ১৭ই সেপ্টেম্বর ২০১৮: বিহার থেকে অসমে শিশু পাচারের আগেই ইসলামপুরে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারী। জানা গিয়েছে এদিন বিহারের সমস্তিপুর এলাকা থেকে পাঁচ শিশুকে একটি ম্যাটাডোরে করে ত্রিপল দিয়ে ঢেকে অসম নিয়ে যাওয়া হচ্ছিল। ইসলামপুরের চৌরঙ্গী মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলান্টিয়াররা অসাম নম্বরের গাড়িটিকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথায় অসংলগ্নতা ধরা পরে। গাড়ির চালক ও সাথে থাকা ব্যক্তি প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় ইসলামপুর থানার পুলিশ তাঁদের ও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। ইসলামপুর থানার আই.সি রাজেন ছেত্রী বলেন, “বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভবত শিশু পাচার চক্র হতে পারে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *