আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীপরিবহন এবং চলাফেরা

এবার মাদারিহাটের কাছে জাতীয় সড়কে পূর্ণ বয়স্ক চিতাবাঘ কে মারল গাড়ি

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৫ই সেপ্টেম্বর, ২০১৮: গাড়ির ধাক্কায় আহত পূর্ণ বয়ষ্ক পুরুষ লেপার্ড কোমড় ভেঙ্গে রাস্তায় গড়াগড়ি করলো। ঘুমপাড়ানি গুলি করে লেপার্ড কে উদ্ধার করলো বনদপ্তর। ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের 31 নম্বর জাতীয় সড়কের ওপর তাসাটি চা বাগান সংলগ্ন এলাকায় আজ দুফরে একটি লেপার্ড রাস্তা পারাপার হচ্ছিল উক্ত সময় একটি গাড়ি ধাক্কা মারে বীরপাড়া দিকে পালিয়ে যায়। এলাকার লোকজন দেখে বনদপ্তর খবড় দেয়। ঘটনাস্থলে মাদারিহাট  রেঞ্জের রেঞ্জার শ্রী খগেশ্বর কার্জী পৌছায়। সেই লেপার্ড কে তারপর ঘুমপাড়ানি ডার্ট দিয়ে গুলি করে উদ্ধার করা হয়েছে। এখন দক্ষিণ খয়েরবাড়ি চিকিৎসা জন‍্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান রেঞ্জার শ্রী খগেশ্বর কার্জী।

ভিডিও এবং ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *