উত্তরবঙ্গরায়গঞ্জ

পাঞ্জিপাড়ায় বন্ধ দোকান ঘরে ঢুকলো বেসরকারী যাত্রীবাহী বাস, আহত ৮

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, পাঞ্জিপাড়া, ৭ই সেপ্টেম্বর, ২০১৮: রায়গঞ্জ থেকে রওনা হয়ে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বন্ধ দোকান ঘরে ঢুকে পড়লে আটজন যাত্রী আহত হয়েছেন। গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ঘটনাটিকে নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরে। আহতদের  স্থানীয়রা প্রথমে পাঞ্জিপাড়া গ্রামীন হাসপাতালে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার স্বার্থে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।। তবে বাসের চালক ও খালাসি পলাতক। মোট আট জন যাত্রী আহত হয়। গোয়ালপোখর থানার পুলিশ বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *