আলিপুরদুয়ারউত্তরবঙ্গজলপাইগুড়িশিক্ষা-দীক্ষা

বীরপাড়ায় রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে শিক্ষক দিবস উদযাপিত হল

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৫ই সেপ্টেম্বর ২০১৮: মাদারিহাট-বীরপাড়া ব্লকের খিদিরপুর রহমানিয়া হাই মাদ্রাসা (উঃমাঃ) বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হল। আলিপুরদুয়ারের মানবিক মুখ নামক সংস্থা এদিনের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের অভিভাবক-অভিভাবিকারা স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে ডঃ রাধাকৃষ্ণণ এর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন। বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে আলিপুরদুয়ার ও বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন ১৫২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *