উত্তরবঙ্গকুচবিহার

মাথাভাঙ্গায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু সহ ছয় জনের

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ৩রা সেপ্টেম্বর, ২০১৮: আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু সহ ছয় জনের৷ আশঙ্কাজনক তিনজন৷ কুচবিহারের মাথাভাঙ্গার ভোগরামগুড়ি এলাকার বেলাকোবা এলাকার ১২এ রাজ্য সড়কের ঘটনা৷ সূত্রের খবর রাত দুটো নাগাদ ১২ জন যাত্রী নিয়ে দিনহাঁটা থেকে শিলিগুড়ি যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। মাথাভাঙ্গা পেরিয়ে জামালদহ আসার আগে বেলাকোবা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে সজরে ধাক্কা মারে। সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই মহিলা সহ ৪ জনের৷ আশঙ্কাজনক অবস্থায় দুই শিশু সহ বাকি আহতদের মাথাভাঙ্গা হাসপাতলে নিয়ে গেলে দুই শিশুও মারা যায়৷ বাকিদের চিকিৎসা চলছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে – রাত দুটো নাগাদ বিকট শব্দ শুনে স্থানীয়রা সেখানে গিয়েই দেখে চারজন মারা গেছে। শিশু দুইজনও রয়েছে মৃতপ্রায় অবস্থাতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ৷ পুলিশ এসে আহতদের হাসপাতলে নিয়ে যায়৷

ভিডিওঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *