আলিপুরদুয়ারউত্তরবঙ্গখেলাধূলাস্থানীয়

ফালাকাটা দেওগাও স্কুলে আন্তঃশ্রেনী ফুটবল প্রতিযোগিতা শুরু হল

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা ২৮শে অগাস্ট, ২০১৮: ফালাকাটার দেওগাঁও হাই স্কুলে আজ থেকে শুরু হলো আন্তঃশ্রেণী বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলবে আগামী ০৫/০৯/২০১৮ তারিখ পর্যন্ত। প্রথম দিনের খেলার শুভ সূচনা করেন দেওগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী দীপক বর্মণ ফুটবলে কিক মেরে। উপস্তিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবিন্দ ও সকল ছাত্রছাত্রীরা। প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে। ছাত্র ও ছাত্রীদের আলাদা আলাদা খেলা অনুষ্ঠিত হবে। এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের আলাদা আলাদা টিম করে খেলা হবে। এখান থেকেই যোগ্য খেলোয়াড় বেঁচে স্কুল টিম তৈরি করা হবে। ফাইনাল হবে শিক্ষক দিবসের দিন, সেদিন ছাত্র শিক্ষক ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভিডিওঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *